Publisher
২৮ মে ২০২৩, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫৬ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জন্য ২৫৬টি বৃত্তি বরাদ্দ করেছে সৌদি আরব। ঢাকার সৌদি দূতাবাস সম্প্রতি এ ঘোষণা দিয়েছে।   শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য আবেদন নেওয়া হবে।

রোববার (২৮ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, স্বাস্থ্যখাত ছাড়া অন্য প্রায় সব খাতে পড়ালেখার জন্যই বৃত্তি প্রযোজ্য হবে।

অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল, এই ১০ বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন। স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০, এবং পিএইচডির জন্য ৩৫।

বৃত্তির আওতায় ইসলামিক ইউনিভার্সিটি, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.shed.gov.bd অথবা সৌদি বৃত্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে https://studyinsaudi.moe.gov.sa/ বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০