Publisher
১৮ মে ২০২৩, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ দেশের কূটনীতিককে নিয়ে বসছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত ২৫ দেশের কূটনীতিককে নিয়ে বসছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান- কূটনীতিকদের নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সচিব বিভিন্ন রুটিন বৈঠক করেন। এ বৈঠকটা তারই একটা অংশ। আইএমও’র মহাসচিব পদে বাংলাদেশ প্রার্থিতা করবে। বৈঠকে এ বিষয়টা প্রচারণার একটা সুযোগ রয়েছে। শুনেছি প্রতিমন্ত্রী এ বিষয়টাই কূটনীতিকদের ব্রিফ করবেন।

সূত্রমতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আমন্ত্রণে চীন ও তুরস্ককে রাখা হয়নি। কেননা, ওই দুই দেশ আইএমওর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইএমও’র প্রার্থিতার প্রচারণার জন্য হলেও হঠাৎ করে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও তিন দেশের কূটনীতিকদের বাড়তি প্রটোকল সুবিধা বাতিলের বিষয়টি আসবে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে আমন্ত্রণ পেয়েছেন- ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের দূতরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০