Publisher
২৪ মে ২০২১, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯৯৯ এ ফোনেই জব্দ হলো ভিজিডি কার্ডের ১৮ বস্তা চাল

বগুড়া প্রতিনিধি: ৯৯৯ এ ফোন পেয়ে বগুড়ার ধুনট উপজেলায় নাসিম হোসেন নামের এক ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুদ রাখা ভিজিডি কার্ডের ১৮বস্তা চাল জব্দ করেছে পুলিশ। নাসিম উপজেলার সুলতান হাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
২৪ মে সোমবার সকাল ৯টায় উপজেলার চিকাশি তিনমাথা বাজার এলাকার গুদাম থেকে অবৈধভাবে মজুদ রাখা এসব চাল জব্দ করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নে ২৪৮টি ভিজিডি কার্ডের চাল বরাদ্দ রয়েছে। প্রতিমাসে এসব কার্ডধারী ৩০ কেজি করে চাল ইউনিয়ন পরিষদ থেকে উত্তোলন করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চিকাশি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি সুবিধাভোগী দুস্থরা চাল উত্তোলন করেছে।

ওই দিন ব্যবসায়ী নাসিম হোসেন ভিজিডি সুবিধাভোগীদের নিকট থেকে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা চাল ক্রয় করে চিকাশি তিনমাথা বাজার এলাকায় গুদামজাত করে। এঅবস্থায় সোমবার সকালের দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুদাম থেকে ভিজিডি’র ১৮ বস্তা চাল জব্দ করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী নাসিম গাঁঢাকা দিয়েছে।

এ বিষয়ে ব্যবসায়ী নাসিম হোসেন বলেন, ভিজিডি সুবিধাভোগীরা স্বেচ্চায় আমার কাছে চাল গুলো বস্তাসহ বিক্রি করেছে। আমি ব্যবসায়ীক নীতি মেনে চালগুলো কিনে গুদামে মজুদ রেখেছি। ভিজিডির চাল বেচাকেনা অবৈধ কি না এ বিষয়টি আমার জানা নেই।
উপজেলা চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন বলেন, বৃহস্পতিবার ভিজিডি সুবিধাভোগীদের নিকট বিধিমোতাবেক চাল বিতরণ করা হয়েছে। কার্ডধারীরা এসব চাল নিয়ে কি করেছে তা আমার জানা নেই। তবে স্থানীয় এক ব্যবসায়ীর নিকট থেকে পুলিশ ভিজিডি কার্ডের ১৮ বস্তা চাল জব্দ করেছে বলে শুনেছি।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপাসিন্ধুবালা এ তথ্য নিশ্চিত করে বলেন, এক ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুদ রাখা ভিজিডি কার্ডের ১৮ বস্তা চাল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০