আইজিপি’র দায়িত্ব নিলেন ড. বেনজীর আহমেদ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:২১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / 122
আইজিপি’র দায়িত্ব নিলেন ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) আজ বুধবার অপরাহ্ণে ৩০তম আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর স্থলাভিষিক্ত হলেন। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র ্যাপিড একশন ব্যাটালিয়ন (র ্যাব) এর মহাপরিচালক ছিলেন। এর আগে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাঁকে গার্ড অফ অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয।
এর আগে, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গণভবনে র্যাংক ব্যাজ পরিধানের পরপরই ধানমন্ডি ৩২ নম্বারে যান।সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।






















