news desk
২৯ মে ২০২০, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হবে কি না? জানা যাবে শনিবার

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ৩০ মে। এ অবস্থায় আদালতে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হবে কি না, কিংবা ছুটি বাড়ানো না হলে সংক্রমণ এড়িয়ে কিভাবে আদালত কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডাকা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে শনিবার বিকেল ৩টায় এই বৈঠক বসছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ২৪ মার্চ এক আদেশে দেশের সকল আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি সাথে মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছিল। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সাধারণ ছুটি কয়েক দফা বাড়িয়েছে। সর্বশেষ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট প্রশাসনও সরকারের সঙ্গে তালমিলিয়ে আদালতের ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ায়। এরই মধ্যে সরকার সাধারণ ছুটির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় আদালতে ছুটি বাড়ানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্টসভা ডাকা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০