Publisher
৩১ মার্চ ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নদীর দখল ও দূষণমুক্ত করতে একযোগে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, নদীর দখল ও দূষণ মুক্ত করতে একযোগে কাজ করতে হবে। দখলমুক্ত করতে পারলেও নদী দূষণমুক্ত করতে না পারলে আমরা কাঙ্খিত সুবিধা পাবো না। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন করতে হলে পানি, লবণাক্ততা, জলবায়ু ও নদীকে আরও গুরুত্ব দিতে হবে। আমরা যদি নদী শাসনের কথা বলি, জলবায়ু পরিবর্তনের কথা বলি সবকিছুর সঙ্গে পানি জড়িত।

রাজধানীর নিউমার্কেটে কালবেলা কনফারেন্স রুমে আয়োজিত জলবায়ু পরিবর্তন পানি ও স্যানিটেশন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট নীতিমালা গ্রহণ করেছি। জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশে যত পরিকল্পনা গ্রহণ, বিনিয়োগ হবে সবকিছু এক প্লাটফর্মে বাস্তবায়িত হবে। মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জলবায়ু সংকট মোকাবিলায় ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ আছে।

কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক গবেষণা মাহফুজ কবীর। অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০