Publisher
১৪ মে ২০২১, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও উত্তাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গন

ফিলিস্তিনের পশ্চিম জেরুসালেমের আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে হতাহত করার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ শুক্রবার (১৪ মে) সকাল ১১টার দিকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর শাখা।

বক্তারা অবিলম্বে ফিলিস্তিনের ওপর হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে এই হামলার ঘটনায় মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এর আগে জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এর পর দ্বিতীয়টি সকাল ৮টায় ও তৃতীয়টি সকাল ৯টায়। চতুর্থটি হয় সকাল ১০টায় এবং পঞ্চম বা শেষ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে।

নামাজ আদায় শেষে দেশ, জাতি মুসলিম উম্মার শান্তি এবং করোনা থেকে মুক্তির প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সঙ্গে বিশেষ এই দিনে ফিলিস্তিনিদের রক্ষায় আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়। এর পরই ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরী শাখার ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে গত সোমবার থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে, হামলায় এ পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও ১১ জন নারী। এতে আহত হয়েছেন আরও ৫৮০ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০