Ritesh Beghi
৫ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয়

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয়ে পেয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবারের নির্বাচনে অংশ নিয়েই তার এই সাফল্য রাজনৈতিক মহলে বড় চমক তৈরি করেছে। উচ্ছ্বসিত তার পরিবারও। 

বিজয়ের এই সাফল্য নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বাবা চলচ্চিত্র পরিচালক এস এ চন্দ্রশেখর। সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমত, বাবা হিসেবে আমি খুবই গর্বিত ও আনন্দিত। কারণ গত দুই বছর ধরে আমি ও আমার স্ত্রী ওর মধ্যে অসাধারণ আত্মবিশ্বাস দেখেছি।’

চন্দ্রশেখর জানান, তার ছেলে বিজয়ে তাকে বলেছিলেন ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব।’

তিনি আরও জানান, তার ছেলে পুরো প্রচারণাজুড়ে অটল বিশ্বাস দেখিয়েছিলেন। তার কথায়, ‘এই বিশ্বাসে এক শতাংশও সন্দেহ ছিল না ওর। এ কথা ও আগেই বলেছে।’

চন্দ্রেশখর আরও বলেন, ‘একজন নেতার জন্য এই সাহস—কোনো জোট ছাড়াই লড়াই করা—খুবই প্রশংসনীয়। এটা তামিলনাড়ু ও তার মানুষের জন্যও ভালো। আমি মনে করি, এটা ঐতিহাসিক সাফল্য।’

ছেলের সাফল্যে তার মা শোভা চন্দ্রশেখরও আনন্দিত বলে বলেন জানান এস এ চন্দ্রশেখর।

বিজয়ের জয়ের খবরে তার বাড়িতে ভক্তদের ভিড় বাড়তে থাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এলাকায়। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও দেখা গেছে বিজয়ের বাড়িতে।

দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার উপস্থিতিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিজয়ের সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন তামিল তারকা নানি, ভেঙ্কট প্রভুসহ অনেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০