news desk
৮ মে ২০২০, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি বাংলাদেশের দালাল

প্রাইম টিভি বাংলাঃ আজ একজন বিখ্যাত লোকের সঙ্গে কথা হলো। খুব সচেতন মানুষ। দেশ জাতি নিয়ে সব সময় সজাগ থাকেন। নিজের নিরপেক্ষ ইমেজও যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে আরো বেশি সজাগ দৃষ্টি থাকে। সবাইকেই তিনি তার লেখা ও মতামত দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন। সুতরাং ব্যক্তি সম্পর্ক আমার সাথে ভালো হলেও দৃষ্টিভঙ্গির জায়গায় ব্যাপক তফাৎ। তিনি অনেক পড়ালেখা করেন। শিক্ষকতা,পত্রিকা,জার্নাল,টিভি এইসব নিয়েই তার জ্ঞান গরিমার রাজ্য।

অনেকদিন পর আজ ফোন দিলেন। বললেন গত ১৫/১৬ দিনে বিভিন্ন পত্রিকায় আমার অনেকগুলো লেখা পড়েছেন। শুনে খুবই খুশি হলাম যে আমার মতো মানুষের লেখাও তিনি পড়েন। কেমন হয়েছে জিজ্ঞেস করতেই একটি মিশ্র প্রতিক্রিয়া দিলেন। বললেন তোমার লেখার স্টাইল ভালো,তথ্য থাকে অনেক,সহজ ভাষায় লিখো কিন্তু অনেক বিতর্কিত তথ্যও থাকে। জিজ্ঞেস করলাম বিতর্কিত তথ্য কিরকম ? বললো, সবাই যেইসব তথ্য ভালোভাবে নেয় না। জিজ্ঞেস করলাম এই সবাই টা কে ? মিথ্যা কিছু লিখেছি কখনো ? তিনি বললেন না মিথ্যা ঠিক না তবে সব সত্য সব সময় লিখতে হয়না। তুমি লিখতে গেলে সবার জন্যই লিখতে হবে। সবাই যেন খুশি থাকে। তুমি খুব এক পেশে, এক চোখা।

বুঝলাম, ওনার সাথে তর্ক করে লাভ নেই। বাস্তবতার আশপাশ দিয়ে যাবেন না। তর্ক করে মঙ্গলগ্রহ পর্যন্ত আমাকে ঘুরিয়ে নিয়ে আসবেন। তর্কে ঢুকবেন শ্রীলংকা দিয়ে বের হবেন আফ্রিকার জঙ্গল দিয়ে। যার আগা মাথার কোন ঠিক থাকবে না। সোজা বললাম, দেখেন ভাই আপনার দশটা চোখ,খুবই ভালো। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম,ডানাতি জামাতি বামাতি সবাইকে সন্তুষ্ট করার জন্য লিখতে হয়। নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য হাততালি পাবার জন্য।

তবে হ্যা ভাই, আমি এক চোখা। আপনার মতো দশটা চোখ দিয়ে আমি দশ দিক দেখিনা। আর এই এক চোখ দিয়ে আমি শুধু বাংলাদেশটা দেখি। আর দেখি এই দেশটার জন্য শেখ হাসিনার বিকল্প কেউ এখনো রাজনীতিতে আসেনি। দেশের স্বার্থে আমার এক চোখ নীতিই ভালো।

এরপর টেলিফোনের ঐপাশ থেকে একটা দীর্ঘশ্বাস আসলো। আর বললো, তুমি এখনো আগের মতোই রয়ে গেছো। কোনো পরিবর্তন নাই। আমি কিছু বলার আগেই ফোন রেখে দিলো।

বলতে চেয়েছিলাম,বাংলাদেশকে দেখার আমার চোখটা আপনার হাজার চোখের চেয়ে দামি। ঐটা নিয়েই বাকী জীবনও থাকতে চাই। কারন আমি বাংলাদেশের দালাল।

লেখক আশরাফুল আলম খোকন
মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০