news desk
৩১ ডিসেম্বর ২০১৯, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকার যুক্তরাষ্ট্রে ৮ বছর ধরে নেই বিএনপির কমিটি

প্রাইমটিভি বাংলা(অনলাইন),ইন্টারন্যাশনাল ডেক্সঃ
বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতা-কর্মীরা হামলা–মামলা, গুম, খুন, হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দেশের রাজনীতির রাজপথে আগের তুলনায় অনেকটাই নিষ্প্রভ ও নিষ্ক্রিয় বিএনপির নেতা–কর্মীরা। নানা ইস্যুতে আন্দোলনের চেয়ে সভা–সেমিনারে বেশি দেখা যায় দলটিকে। ফলে মাঠ পর্যায়ের নেতা–কর্মীরা কর্মকাণ্ডে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে।

দেশের বাহিরে আমেরিকায় বিএনপি আছে। নেতারা আছেন, কর্মীরা আছেন। তবে নেই কোনো কমিটি। দীর্ঘ আট বছর থেকে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কোনো কমিটি হচ্ছে না। ফলে এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হতাশা রয়েছে। কমিটি না থাকায় দলীয় নানা কর্মসূচি তাদের আলাদাভাবে পালন করতে দেখা যায়।

দেশের মতো আমেরিকায় সরকারি দল ও পুলিশের চড়াও হওয়ার ভয় না থাকলেও কমিটি না থাকায় যুক্তরাষ্ট্র শাখা বিএনপির রাজনীতি স্থবির হয়ে গেছে। সেই সঙ্গে প্রবাসে বিশেষ করে যুক্তরাষ্ট্রে দলীয় রাজনীতি ও কমিটির ব্যাপারে কেন্দ্রের উদাসীনতা, স্টেট কমিটির মাধ্যমে দলীয় রাজনীতি পরিচালনার সিদ্ধান্তে চরম হতাশা আর সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্রবাসের নেতা–কর্মীরা। এ দেশে প্রায় আট বছর ধরে কমিটিবিহীন চলছে বিএনপির রাজনীতি।

সর্বশেষ আবদুল লতিফ (সম্রাট) ও জিল্লুর রহমানের নেতৃত্বাধীন কমিটি কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙে দেওয়ার পর আর নতুন কমিটি গঠন করা হয়নি। দলের যুক্তরাষ্ট্র শাখার কমিটি গঠনের দাবির পাশাপাশি দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
স্থানীয় বিএনপির নেতারা জানান, যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এহছানুল হক (মিলন) কয়েক বছর আগে এ দেশে সফরে এসে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কেন্দ্রীয় কমিটি নয়, কেন্দ্রের নির্দেশে স্টেট কমিটির মাধ্যমে বিএনপির রাজনীতি পরিচালিত হবে। সেই লক্ষ্যে তিনি সে সময় যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেট ভ্রমণ করে কমিটিও গঠন করেন।
এহছানুল হকের এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেন যুক্তরাষ্ট্র শাখা বিএনপির শীর্ষস্থানীয় নেতা আবদুল লতিফ, জিল্লুরসহ অনেকে। তবে এহছানুলের পক্ষে অবস্থান নেন শরাফত হোসেন, জসিম ভূঁইয়া প্রমুখ। তাদের আপত্তি এবং দলের নেতা–কর্মীদের মধ্যে বিভক্তির কারণে অঙ্গরাজ্যগুলোর কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। পরে এহছানুল আবার যুক্তরাষ্ট্র সফরে আসলেও কমিটি গঠনের ব্যাপারে আর কোনো আলাপ করেননি।
সদ্যপ্রয়াত সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা জীবিত অবস্থায় যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কমিটি গঠনের ব্যাপারে নিষ্ক্রিয় ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির আরও একাধিক নেতাও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র সফরকালে কমিটি গঠনে কোনো ভূমিকা রাখেননি। তাঁরা কেবল বলে গেছেন, এ ব্যাপারে দলীয় চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি তদারকি করেন।
দলীয় নেতা-কর্মীরা মনে করেন, যুক্তরাষ্ট্র বিএনপিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কমিটি গঠন জরুরী হয়ে পড়েছে। এমনই মতামত জানালেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস আহমেদ, শরাফত হোসেন, সাবেক সহসভাপতি সোলেমান ভূঁইয়া, সাবেক সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ। নতুন কমিটি হলে এঁদের কেউ সভাপতির দায়িত্ব পাবেন বলেও তাঁরা আশা করছেন। তাঁরা চান, দ্রুত যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কমিটি ঘোষণা করুন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০