admim
৮ জুলাই ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান ট্রাম্প25

ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির ওপর বিভিন্ন সময় আরোপিত নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের শুরুতে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সিরিয়ার প্রসঙ্গ তুলে ইরানের বিষয়েও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশার কথা জানান তিনি।

তবে ইরানের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেহরান এখন পর্যন্ত আলোচনার কোনও অনুরোধ পায়নি। গত বছরের ডিসেম্বরে দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর দেশটিতে নতুন সরকার ক্ষমতায় এসেছে। সিরিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত পীড়াদায়ক’ বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‌‌ইরানকে পুনর্গঠনের একটি সুযোগ দেওয়ার জন্য আমি সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারবো।

তিনি বলেন, অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানকে পুনর্গঠন করতে দেখলে আমার ভালো লাগবে।

একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাইলটদেরও প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আর ‌‌‘মধ্যপ্রাচ্যের দাঙ্গাবাজ’ হিসেবে থাকতে পারবে না। ইরান দারুণ সম্ভাবনাময় একটি দেশ। তাদের তেল শক্তি আছে এবং তাদের মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ আছেন।

সূত্র: বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০