news desk
৩০ জানুয়ারী ২০২০, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইশরাকের পিএস আরিফের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ মামলায় বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের পিএস আরিফুল ইসলামের অস্ত্র মামলায় সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বৃহস্পতিবার ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হক গতকাল সন্ধ্যায় এ আসামিকে হাতিরঝিল থানার একটি অস্ত্র মামলায় এ রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে আগামী ২ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, এ আসামি গত ২৬ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের কথিত পিএস হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করাসহ নির্বাচনপূর্ব মিছিলে অংশগ্রহণ করে। দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে ওয়ারী থানাধীন ৪৮/৩ এ আর কে মিশন রোডস্থ রোকন উদ্দিন আহমেদের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পের সামনে রাস্তায় পেঁৗছালে মিছিলটি অবৈধ সমাবেশে রূপ নেয়। এ আসামি প্রতিপক্ষ আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের লোকজনদের হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে ৭ রাউন্ড গুলি করে। এর আগে বৃহস্পতিবার হাতিরঝিল থানাধীন মহানগর প্রোজেক্টের ৮ নং গেইট থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির লাইসেন্সমূলে মালিক দাবি করলেও এ সংক্রান্ত বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। ঢাকা/এআইএ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০