Ritesh Beghi
১৫ এপ্রিল ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলে প্রতিদিন শত শত রকেট নিক্ষেপ করছে হিজবুল্লাহ: আইডিএফ

দখলদার উত্তর ইসরাইলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একাধিক রকেট হামলায় বুধবার সকালে অন্তত একজন আহত হয়েছেন। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি এক দফায় ৪০টিরও বেশি রকেট নিক্ষেপ করে।

ইসরাইলের জরুরি চিকিৎসা সংস্থা মাগেন ডেভিড আদম জানান, ৬১ বছর বয়সী এক ব্যক্তি তামরা শহরের কাছে রকেটের স্প্লিন্টারে আহত হন। খবর টাইমস অব ইসরাইলের।

ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও লেবাননের মধ্যে ঐতিহাসিক বৈঠকের এক দিন পরই এসব হামলার ঘটনা ঘটল। ওই বৈঠকে দুদেশের প্রতিনিধিরা দীর্ঘদিনের সংঘাত নিরসনে সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা করেন।

তবে এ আলোচনা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে হিজবুল্লাহ। লেবানন সরকার গোষ্ঠীটি থেকে দূরত্ব বজায় রাখার পাশাপাশি তাদের নিরস্ত্র করার উদ্যোগ নিয়েছে, যদিও এ ক্ষেত্রে তাদের সক্ষমতা নিয়ে সন্দিহান ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহ প্রতিদিন শত শত রকেট নিক্ষেপ করছে। এর বেশিরভাগই দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর দিকে ছোড়া হচ্ছে; অল্পসংখ্যক রকেট সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশ করছে।

আইডিএফের ধারণা, হিজবুল্লাহর কাছে এখনো হাজারো স্বল্প-পাল্লার রকেট এবং শতাধিক দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের অধিকাংশ হামলাই লিতানি নদীর উত্তরের গভীর দক্ষিণ লেবানন অঞ্চল থেকে চালানো হচ্ছে, সীমান্তসংলগ্ন এলাকা থেকে নয়।

এদিকে, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০