Publisher
১২ মে ২০২১, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে মাহমুদ আব্বাসকে প্রধানমন্ত্রীর পত্র

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্প্রতি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে পত্র পাঠিয়েছেন।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে হামলা এখনো অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন ইসরায়েলি ও ৩৬ জন ফিলিস্তিনি নাগরিক। বুধবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

জানা যায়, ইসরায়েলি বর্বর হামলায় ১০ শিশুসহ ৩৬ জনের মৃত্যু হয়েছে গাজায়। আহত হয়েছে অন্তত ২৫০ জন। গত সোমবার রাত থেকে ইসরায়েলের দিকে অন্তত ৪০০ এর বেশি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি বাহিনী। প্রতিক্রিয়ায় গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এতে মৃত্যু সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

গাজার নিয়ন্ত্রণাধীন ফিলিস্তিনি বাহিনী হামাস বলছে, তারা ইসরায়েলি আগ্রাসন এবং সন্ত্রাসবাদের কবল থেকে জেরুজালেমের আল আকসা মসজিদকে রক্ষা করছে। অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, চলতি বছর প্রথমবারের মতো জেরুজালেমের দিকে রকেট নিক্ষেপ করে রেড লাইন অতিক্রম করছে হামাস।

পবিত্র রমজান মাসের শুরু থেকেই জেরুজালেমের অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনি জনগণ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। গত শুক্রবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়ে পুলিশ। এরপর শনিবার, রবিবার ও সোমবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭০০ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০