Ritesh Beghi
২৪ মে ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় বাসমালিক ও যাত্রীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনালকেন্দ্রিক গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রীসাধারণ এবং পথচারীদের জন্য বিশেষ নির্দেশনাবলি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এসব নিয়ম মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ১৪ দফা নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বাসমালিক ও শ্রমিকদের জন্য ১৪টি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

১। বাস যাত্রার নির্ধারিত শিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে।

২। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

৩। যাত্রীদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার বা হয়রানি করা যাবে না।

৪। একই সিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা নিষিদ্ধ।

৫। বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন, পণ্য ও পশুবাহী (বিশেষ করে ফিরতি) যানবাহনে যাত্রী বহন করা যাবে না।

৬। চালকদের বেপরোয়া গতি পরিহার করে গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে।

৭। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।

৮। চালকদের একটানা ৫ ঘণ্টা এবং দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।

৯। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করে বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না।

১০। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

১১। কোনো অবস্থাতেই উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না।

যাত্রীসাধারণের প্রতি ৬ দফা নির্দেশনা

যাত্রীদের নিরাপত্তার জন্য বলা হয়েছে–

১। সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল বা কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে। ২। বাস যাত্রার নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে হাজির হতে হবে।

৩। যাত্রাপথে অপরিচিত কারো দেয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।

৪। মালামাল নিজস্ব হেফাজতে ও দায়িত্বে রাখতে হবে।

৫। চলন্ত গাড়িতে ওঠানামা করা এবং পণ্যবাহী বা পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা থেকে বিরত থাকতে হবে।

৬। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে।

পথচারীদের জন্য নির্দেশনা

পথচারীদের জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হতে বলা হয়েছে। রাস্তা পার হওয়ার সময় দৌড়ানো বা মোবাইলে কথা বলা যাবে না এবং সবাইকে ফুটপাত দিয়ে চলাচল করতে বলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রায় যে কোনো জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা যাবে। পবিত্র ঈদযাত্রা সফল করতে ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০