admim
৭ অগাস্ট ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক বছর ধরে মর্গে পড়ে আছেন ৬ জন, পরিচয় মেলেনি, অজ্ঞাত হিসেবে আজ হবে দাফন

এক বছর ধরে মর্গে পড়ে আছেন ৬ জন, পরিচয় মেলেনি, অজ্ঞাত হিসেবে আজ হবে দাফন

নিজস্ব প্রতিবেদনঃ এক বছর ধরে মর্গে পড়ে আছেন ৬ জন, পরিচয় মেলেনি, অজ্ঞাত হিসেবে আজ হবে দাফন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিজুল এর কাছে হস্তান্তর করা হবে আজ বৃহস্পতিবার। গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে তাদের মরদেহ। এ দীর্ঘ সময়েও তাদের খোঁজে আসেননি কেউ। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ দাফন করা হবে তাদের।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর। তিনি জানান, জুলাই আন্দোলনের গুলিতে নিহত ৬টি মরদেহ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি আগামীকাল (আজ) সকাল ১১ টার দিকে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল এর কাছে এই লাশ ছয়টি হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে অজ্ঞাত এ লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গে ফ্রিজিং করে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এই অজ্ঞাত ৬টি লাশের মধ্যে ৩ টি যাত্রাবাড়ী থানার, ১টি পল্টন থানার ও ২ টি শাহবাগ থানার। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাদের মরদেহ এখন পর্যন্ত কেউ নিতে আসেনি। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১০

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১১

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৩

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৪

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৫

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৬

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৭

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৮

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৯

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

২০