admim
১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান ট্রাম্প।

এরপর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরমাধ্যমে গত এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করে নতুন ইতিহাস তৈরি করেছে তারা।

গত বছর বহু মানুষকে হাত পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যাদের মধ্যে অনেকের বৈধ ভিসা ছিল। ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার।

ভিসা বাতিলের ব্যাপারের এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এক লাখেরও বেশি ভিসা বাতিল করেছে। এর মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা রয়েছে। যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেছেন ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এরমধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা, মদ্যপ্য অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরি। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে ১৫০ শতাংশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০