news desk
১৪ মার্চ ২০২০, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশের নেতাদেরে ভিডিও কনফারেন্স রোববার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রস্তাবে সাড়া করোনাভাইরাস মোকাবেলায় কৌশল ঠিক করতে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা।

শনিবার পদ্মায় এক সংবাদ সম্মেলনে রোববার বিকালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্স হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি জানান সার্কভুক্ত দেশের সব নেতারা। তবে একমাত্র পাকিস্তান শনিবার ওই কনফারেন্সে যুক্ত হওয়ার কথা জানায়।

মন্ত্রী বলেন, রোববার বিকাল ৫টায় (নয়াদিল্লির সময়) ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত সাতটি দেশের সরকারপ্রধান/রাষ্ট্রপ্রধান। আর পাকিস্তানের পক্ষে তাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা যুক্ত হবেন এই কনফারেন্সে। এতে নেতারা করোনাভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে কথা বলবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০