news desk
২২ মার্চ ২০২০, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা জনসচেতনতায় ফেসবুক গ্রুপের ফরিদপুর সাবান বিতরন

ফরিদপুর: করোনা জনসচেতনতায় এবার ফেসবুক গ্রুপের বন্ধুদের সাথে নিয়ে ফরিদপুর শহরের খেটে খাওয়া অসহায় গরিব দিনমজুর মানুষের মাঝে হাত ধোয়ার সাবান বিতরন করেছেন ফেসবুক গ্রুপের সদস্যরা। উল্লেখ্য, এই ফেসবুক গ্রুপের সদস্যদের কোন নিজস্ব সংগঠন নেই। তারা ফেসবুকে পোষ্ট দিয়ে কিছু কলেজে পড়ুয়া ছাত্র এবং স্বেচ্ছাসেবী সংগঠনের দুএকজন সদস্য নিয়ে তারা এই মহতী কাজ শুরু করেন।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে সাবান বিতরন শুরু হয়। শুরুতেই ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান সাবান বিতরনের উদ্বোধন করেন। এরপর ফেসবুক গ্রুপের সদস্যরা শহরের বেশ কয়েকটি এলাকায় খেটে খাওয়া মানুষ ও বস্তিবাসিদের মাঝে সাবান বিতরন করেন দুপুর পর্যন্ত। সাবান বিতরন ছাড়াও করোনা ভাইরাস বিষয়ে সচেতনামূলক বক্তব্য প্রদান এবং লিফলেট বিতরণ করেন ফেসবুক গ্রুপ সদস্যরা। এদিকে খেটে খাওয়া অসহায় গরিব দিনমজুর মানুষের মাঝে হাত ধোয়ার সাবান বিতরন করায় বিভিন্ন মহলে এই প্রশংসনীয় উদ্যেগকে স্বাগত জানিয়েছেন।

প্রসঙ্গত কারনে উল্লেখ্য, ফরিদপুরে করোনাভাইরাস প্রতিরোধে চার হাজার ০৩ জন বিদেশ ফেরত ব্যক্তির তালিকা নিয়ে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তাদের নিজ উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও অনেকেই সেই নির্দেশনা মানছেন না। করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা নিয়েও তারা বাহিরে ঘুরে বেড়াচ্ছেন। গত ১ মার্চ হতে ১৮ মার্চ পর্যন্ত এরা বিদেশ থেকে দেশে এসেছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় বিদেশে থেকে ১২৮ জন ফরিদপুরে এসেছে। হোম কোয়ারেন্টাইনে ৪২ জনের মধ্যে ৩০ জন ফরিদপুর সদরের, ০১জন আলফাডাঙ্গার এবং ১১ জন চরভদ্রাসনে তাদের বাড়ি। যাদের বেশিরভাগই ভারত থেকে দেশে এসেছেন। ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে তারা চলে গেছেন নিজ নিজ গন্তব্যে। এসব বিদেশ ফেরত লোকদের খুঁজে খুঁজে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা বলছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে এরই মধ্যে। তারা দিনরাত প্রশাসনকে সাথে নিয়ে কাজ করে চলছেন তাদের সন্ধানের ব্যাপারে।

অপরদিকে সর্বশেষ তথ্যনুসারে ফরিদপুরের সদর উপজেলয়   ১৭৩০জন, মধুখালী উপজেলায় ৪৮৬জন, বোয়ালমারী উপজেলা ৪৫৮জন, আলফাডাঙ্গা উপজেলায় ৩২৮জন, চরভদ্রাসন উপজেলায় ২০৩জন, সদরপুর উপজেলায় ৫৯জন, সালথা উপজেলায় ১১জন এবং ভাঙ্গা উপজেলায় ৭১৩জনসহ মোট ৪৩৫৮জন বিদেশ প্রবাসীরা নিজ গ্রামে ফিরেছেন। গোটা জেলায় ৯৭৬জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ১২৫২জনকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত উঠে আসলেও অন্যদের সন্ধান জানতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নতুন হোম কোয়ারেন্টাইনে থাকাদের বাড়ি বাড়ি গিয়ে জেলা পুলিশের সদস্যরা ষ্টিকার দিয়ে চিহৃত করে দিচ্ছেন এবং ফরিদপুরের দুটি যৌনপল্লী লক ডাউন করে দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০