news desk
১৮ ফেব্রুয়ারী ২০২১, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুরুর ১০ম দিনে করোনা টিকা নিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক: গণটিকা কার্যক্রম শুরুর ১০ম দিনে এসে সারা দেশে করোনা টিকা নেয়ার সংখ্যা দুই লাখের বেশি। বুধবার সারা দেশে করোনার টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ছিলেন ১ লাখ ৪৫ হাজার ২০৩ জন, আর নারী ছিলেন ৮১ হাজার ৫৫২ জন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, বুধবার সারা দিনে ঢাকার ৪৬টি হাসপাতাল ও করোনা টিকাদানকেন্দ্র থেকে করোনার টিকা নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। এর মধ্যে নারী ১০ হাজার ৯২৪ জন।

দেশে প্রথম করোনা টিকা দেয়া হয় গত ২৭ জানুয়ারিতে। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত সারা দেশে ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে নারী ছিলেন ৫ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের দেওয়া হিসাব অনুযায়ী, টিকা নেয়াদের মধ্যে নারীর চেয়ে পুরুষের টিকা নেয়ার হার দ্বিগুণের বেশি। এ পর্যন্ত সারা দেশে ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন পুরুষ করোনার টিকা নিয়েছেন। এর বিপরীতে ৫ লাখ ১৭ হাজার ৬৪৯ নারী টিকা নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০