news desk
১২ মার্চ ২০২০, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা ভাইরাসের কারণে ভারতের পর্যটক ভিসা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকুরি এবং প্রজেক্ট ভিসা বাদে বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে। স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধণের সভাপতিত্বে এক বৈঠকের পর বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানায়।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বুধবার বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস জানান, গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। এরপরই ভারত সরকার পর্যটক ভিসা স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করে।

ভারতে এখন পর্যন্ত ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইতালি থেকে আসা পর্যটক। পর্যটক ভিসা স্থগিত করার আগে করোনা ভাইরাসে সর্বাধিক ক্ষতিগ্রস্ত চীন, ইতালি, ইরান, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে ভারত। পরে এই তালিকায় যুক্ত হয় ফ্রান্স, স্পেন এবং জার্মানির নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০