news desk
২৭ ডিসেম্বর ২০১৯, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরাণীগঞ্জে পিঠা উৎসবের ব্যতিক্রমী আয়োজন

প্রাইমটিভি বাংলা(অনলাইন)
কেরাণীগঞ্জে দিনব্যাপী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্তের আগানগর এলাকায় শীতকালিন এ পিঠা উৎসবের আয়োজন করেন ঢাকাইয়া কেরাণীগঞ্জ সমিতি নামের একটি অরাজনৈতিক সংগঠন। স্থানীয় পিঠাপ্রেমীদের উৎসবমুখর উপস্থিতিতে এ উৎসব রূপ নেয় পিঠাপ্রেমীদের মিলন মেলায়। ফলে পিঠা খেতে আসা পিঠাপ্রেমীদের উপচেপড়া ভীড় এ আয়োজনকে আরো আকর্ষনীয় করে তুলেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজনী সংগঠনের নেতৃবৃন্দরাও। পিঠা খেতে আসা লোকজন জানান,আমারা জীবনে অনেক আয়োজনই দেখেছি। কিন্তু এটি একটি ব্যতিক্রমি আয়োজন। তবে এটি কোন রাজনৈতিক ব্যানারে না হওয়ায় আরো উৎসব মুখর হয়েছে। এরকম আয়োজনের জন্য পিঠা প্রেমিরা সংগঠনকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে পিঠা খাওয়ার পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান,এতে উৎসবকে আরো বাড়তি আনন্দ যোগিয়েছে।অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমীর বিভিন্ন শিল্পীসহ দেশবরেন্য শিল্পীদেরও উপস্থিতি ছিল।
ঢাকাইয়া কেরাণীগঞ্জ সমিতির সভাপতি মো.সাহিদুল হক সাহিদ বলেন,কেরাণীগঞ্জে এই প্রথম এরকম একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হলো। এতে শীতকালিন বিভিন্ন রকমের স্বাদ আর বৈচিত্রময় সব পিঠার সমাহার এলাকাবাসীকে এক ভিন্ন স্বাদের যোগান দিয়েছে। তিনি বলেন ভবিষ্যতে আমরা আরো ভালোকিছু করার প্রত্যাশা করছি।

ঢাকাইয়া কেরাণীগঞ্জ সমিতির সভাপতি ও কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.সাহিদুল হক সাহিদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মাষ্টার,সংঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ঢাকাজেলা আওয়ামী লীগ নেতা হাজী মজিবুর রহমান,আসরারুল হাসান আসু, আলতাফ হোসেন বিপ্লব, হাজী আবু সিদ্দিক, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম,আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহম্মেদ, সংগঠনের প্রচার সম্পাদক আবুল কাশেম ভুইয়া, সংগঠনের দপ্তর সম্পাদক সোহরাওয়ার্দী শ্যামল, আগানগর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ফরিদ আহম্মেদ,ইউপি সদস্য হাজী মো. কামাল আলী,তুষার আহম্মেদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০