news desk
১ মার্চ ২০২১, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের সিংহনদী প্রভাবশালীদের দখলে,নদী এখন মরা খাল

নিজস্ব প্রতিনিধিঃ বুড়িগঙ্গা দখলের পর এবার প্রভাবশালীরা দখল করতে শুরু করেছে কেরানীগঞ্জের সিংহ নদী। অবৈধ দখলের ফলে দিনে দিনে সিংহভাগ মরা নদীতে পরিণত হচ্ছে। বিগত পাঁচ দশকে নদীর বিশ কিলোমিটার জমি দখল করে গড়ে তোলা হয়েছে শতাধিক ভবন ও মার্কেট। নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ফসলি জমিতে সেচ ও নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে।সরেজমিনে ঢাকা মাওয়া মহা সড়কের পাশে আব্দুল্লাপুর এলাকায় দেখা গেছে, নদী ক্রমাগত ভরাট করে সেখানে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন ও মার্কেট।কিছু অসাধু কর্মকর্তাদের সহযোহিতায় ভূমিদস্যুরা দুই তীর ভরাট করে কামিয়ে নিচ্ছে কালো টাকা। নদীর তীর ভরাট করে টং দোকান ও দূর্বল পিলার দিয়ে তৈরী করা হয়েছে বহুতল ভবন। এসব স্থাপনায় যে কোন সময় ঘটতে পারে চড়াইলের মতো দুর্ঘটনা।


ভূমিদস্যুরা ভুয়া ও জাল কাগজপত্র দেখিয়ে কেউবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেখিয়ে, কেউ বা কোন প্রকার কাগজপত্র না দেখিয়েই দখল করে নিয়েছে সিংহ নদী। অথচ সেকালের লোকজন এ নদী দিয়ে বুড়ীগঙ্গা ও ধলেশ্বরী নদীতে নৌপথে যাতায়াত করত। তা ছাড়া ব্যবসায়ীরা রাজেন্দ্রপুর, বিক্রমপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, এমনকি ভারতের সঙ্গে যোগাযোগ ক্ষেত্রেও এই নদী ব্যবহার করত।

সিংহ নদীটি ধলেশ্বরীর আকশাইল এলাকা দিয়ে রামেরকান্দা, অগ্রখোলা, শিকারীটোলা ও খাড়াকান্দি এলাকা দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় ধলেশ্বরীর সঙ্গে মিশেছে। অপরদিকে নদীটির রামেরকান্দা দিয়ে প্রবাহিত হয়ে বেলনা, আকশাইল ও কলাতিয়া হয়ে বুড়িগঙ্গার সঙ্গে মিশেছে। ভারত বর্ষের সময় এই খরস্রোতা নদী দিয়ে শত শত হাজার মণের ধান-পাট বোঝাই নৌকা পাল তুলে যাতায়াত করত। সিংহের মতো এই নদীর আওয়াজ ছিল। এ জন্য লোকেরা এই নদীকে সিংহ নদী বলে আখ্যায়িত করেছে।


কেরানীগঞ্জ বাঘাপুর স্কূল এন্ড কলেজ এর শিক্ষক ও সমাজকর্মী লোকমান হোসেন বলেন , অচিরেই একটি উন্নত শহরে পরিণত হতে যাচ্ছে কেরানীগঞ্জ। নৌপথে যাতায়াত ও পানি নিষ্কাশনের জন্য সিংহ নদীর দরকার। কিন্তু সিংহ নদীর পানিপ্রবাহ ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। সরকারের কাছে অনুরোধ সিংহ নদী উদ্ধারের। এটা জনগণ ও এলাকাবাসীর দাবি।

স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, নদীর দুই তীর ভরাট করেছে প্রভাবশালীরা। ফলে আমরা নদীতে গোসল করতে পারি না। নদী এখন নেই।তারা দাবী তোলেন, যদি নদীটি পুন খনন করা হয় তাহলে আমরা নৌ পথে যাতায়াতের সুবিধা পাবো। কৃষিকাজে পানির ব্যবহার করতে পারবো।

এ বিষয়ে ঢাকাজেলা প্রসাশক মোঃ শহিদুল ইসলাম বলেন,  ঢাকার কাছের কেরানীগঞ্জের জমির মূল্য অনেক বেশি। এ জন্য কেরানীগঞ্জের খাল ও নদীগুলো দখল হয়ে যাচ্ছে। অতি শীঘ্রই সিংহ নদী আগে যেমন ছিল তা উদ্ধার করার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে। সরকারী খাল নদী কিংবা খাস জমি কেহ অবৈধভাবে দখল করে তাদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি  এ বিষয়ে জনগণের সাহায্য  ও সহযোগিতা কামনা করেন। দখল ও পরিবেশ যাতে নষ্ট না হতে পারে এ জন্য আমাদের সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০