news desk
১২ অক্টোবর ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে এলজিএসপি ৩ এর অর্থায়নে একাধিক প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে এলজিএসপি এর অর্থায়নে জিনজিরা ও আগানগর ইউনিয়নে এক হাজার সুবিধাবঞ্চিতও প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন সেবা ও নৌকা মাঝিদের মাঝে রাত্রিকালীন নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সেফটি রিফ্লেক্টিভ পোশাক বিতরন করা হয়েছে।এসকল প্রকল্প উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয় এর যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক এনামুল হাবিব।
সোমবার(১২ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দুই ইউনিয়নের নৌকার মাঝি, প্রতিবন্ধী ও পথ শিশুদের পোশাক, কৈশোরকালীন শিক্ষার্থী মেয়েদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ, বর্জ্য অপসারন ডাম্পিং ষ্টেশন পরিদর্শন, বর্জ্য অপসারন কর্মিদের পোশাক বিতরন সহ যুবকদের আউট সোর্সসিং এর উদ্বোধন করেন।এছাড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন ডাটাবেইজ ব্যাংক,পথ শিশুদের রাত্রিকালীন(নৈশ) বিদ্যালয়সহ মোট ৬টি প্রকল্পের উদ্বোধন করা হয়।


এসময় প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব বলেন, এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় ঢাকা জেলার জিনজিরা ও আগানগর ইউনিয়ন বুড়িগঙ্গা ঘাটের প্রায় ৫ হাজার নৌকা মাঝি আছে।এদের মধ্যথেকে দু’ঘাটের সাড়ে আট’শ মাঝিদের রাত্রিকালীন নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সেফটি রিফ্লেক্টিভ পোশাক বিতরন করা হয়েছে।এছাড়া সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য রাত্রিকালীন নৈশ বিদ্যালয় চালু করা ,স্কুলের ও কলেজ পড়ুয়া মেয়েদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছি। রক্তের প্রয়োজনে অতি সহজে যাহাতে রক্তের যোগান দেয়া যায় সে লক্ষ্যে ঢাকা জেলার প্রতিটি ইউনিয়নে ৫০০ জন করে ব্লাড ডোনেশন ডাটাবেইজ ব্যাংক এলজিএসপি এর অর্থায়নে এ প্রকল্পের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ছানিয়া আক্তার, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মডেল থানা কামরুল হাসান সোহেল,সহকারী কমিশনার দক্ষিন থানা সানজিদা পারভীন তিন্নি, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু,কেরাণীগঞ্জ প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০