Ritesh Beghi
১১ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

সকাল ১১টায় পল্টনে কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আমিনুল হকস্পোর্টস ডেস্ক: ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী ক্রীড়া দল। আগামী ১২ আগস্ট এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

একই দিনে সকাল ১১টায় রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রধান কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় কোকোর জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ আগস্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জন্মদিনের কর্মসূচির অংশ হিসেবে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করা হবে। পরে তার কর্মময় জীবন ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।

আয়োজকদের ভাষ্য, ক্রীড়া সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তার কর্মময় জীবন তুলে ধরতেই এ আয়োজন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রেও কোকোর ভূমিকার কথা উল্লেখ করা হয়। বিসিবিতে দায়িত্ব পালনের সময় হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও পেশাদার ক্রিকেটে প্রস্তুতির সুযোগ তৈরি হয়।

ক্রিকেটের প্রতি গভীরভাবে অনুরক্ত এই ক্রীড়া সংগঠক প্রতিভাবান ক্রিকেটার তৈরির পাশাপাশি তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও পেশাদার প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছিলেন।

কোকোর ৫৭তম জন্মদিনের আয়োজনের মধ্য দিয়ে তার ক্রীড়াঙ্গনে অবদান স্মরণ করার পাশাপাশি পল্টনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০