Publisher
৬ জুলাই ২০২১, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে

অনলাইন ডেস্ক :পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

আজ মঙ্গলবার (৬ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, প্রাথমিকভাবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলাচল করবে। তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে কম’বেশি হতে পারে এ বিশেষ ট্রেনের সংখ্যা।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এ ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছবে পরের দিন ভোর ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

এর আগে গত শনিবার (৩ জুলাই) কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। রেলওয়ের এই কর্মকর্তা বলেছিলেন, ‘পশু ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা ঈদের তিন-চার দিন আগে থেকে ট্রেন চালু করার দাবি জানিয়েছেন। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। করোনা পরিস্থিতি বিবেচনা করে যদি ঢাকায় পশুর হাট বসে তাহলে আমরা পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালু করব।’

রেলওয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পশু ব্যবসায়ীদের কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাহজাহানপুর, মুগদা পশুর হাটগুলোতে নিয়ে যাওয়ার জন্য রেলওয়ে ক্যাটল স্পেশাল ট্রেন সেবা চালু করতে যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোরবানির পশু বিক্রির পর নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য প্যাসেঞ্জার ট্রেন সেবা রয়েছে। পশু ব্যবসায়ী ও কৃষকদের ওয়াগন ভাড়া ও বরাদ্দের বিষয়ে জানার জন্য স্থানীয় স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০