Publisher
৬ মে ২০২১, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সরকারি অনুমোদন চেয়ে আবেদন, সিদ্ধান্ত হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকারি অনুমোদন চেয়ে যে আবেদন করা হয়েছে, সে বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী এর আগে সাংবাদিকদের কাছে এমন আভাস দিয়েছিলেন যে আবেদনটি বৃহস্পতিবার বিকেলে তার কাছে উত্থাপন করা হলে দ্রুতই এ ব্যাপারে একটি সিদ্ধান্ত দেয়া হতে পারে।

আইনমন্ত্রী এখন বিবিসি বাংলাকে জানিয়েছেন, বৃহস্পতিবার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া সম্ভব না হলেও ‘যত দ্রুত সম্ভব’ সরকার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়া সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে।

তিনি বলেন, বুধবার রাতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে তার ভাইয়ের করা আবেদনটি রাত ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আসে।

‘সকল আনুষ্ঠানিকতা শেষে আজ (বৃহস্পতিবার) বেলা চারটায় আবেদনটি আমার কাছে এসেছে। আমি এখনই ফাইলটা দেখবো এবং যথাবিহিত ও যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত দেয়া যায়, তত দ্রুত দেয়ার চেষ্টা করবো।’

আইনমন্ত্রী বলেন, যে নির্বাহী আদেশে খালেদা জিয়া কারামুক্ত আছেন, তাতে বিদেশে যাওয়ার সুযোগ না থাকলেও এখন শর্ত শিথিলের সুযোগ আছে কি-না, তা দেখা হচ্ছে।

তবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কোন দেশে নেয়া হবে সে বিষয়ে আবেদনে কোনো তথ্য দেয়া নেই বলে জানান আনিসুল হক।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে সাক্ষাৎ করে লিখিত আবেদন জমা দিয়েছিলেন, যাতে বলা হয়েছিল, বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চায় পরিবার।

শামীম ইস্কান্দার বলেন, ডাক্তাররা তার বোন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেয়ার পর তারা সরকারের কাছে এই আবেদন করেছেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এই আবেদনটিকে সরকার ইতিবাচকভাবেই দেখছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। কিন্তু গত বছরের মার্চে সরকার তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় দুটো শর্তে – তিনি বাড়িতে অবস্থান করবেন এবং দেশেই চিকিৎসা নেবেন।

কিন্তু গত মাসে জানা যায় যে খালেদা জিয়া করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। এরপর কিছুদিন বাড়িতে রেখে তাকে চিকিৎসা দেয়া হলেও এখন তিনি ঢাকার একটি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় চিকিৎসা পাচ্ছেন।

তার দল বিএনপি বলছে, তিনি অত্যন্ত অসুস্থ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০