Ritesh Beghi
২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে মেঘনা নদীতে পূর্ব শত্রুতার জেরে মারধর, নগদ অর্থসহ মালামাল লুট আহত ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে  বাল্কহেড পূর্ব শত্রুতার জেরে  হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র ৫-৭ জন  এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাল্কহেড মালিকের ভাই বিল্লাল হোসেন গুরুতর আহত হয়েছেন এবং বাল্কহেড থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে।
গত ৩১ মার্চ ( মঙ্গলবার) ভোর রাতে উপজেলার বোরচর সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায়, ভুক্তভোগী বাল্কহেড  মালিক মোঃ আবুল হোসেন বেপারী মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে সিলেট থেকে বালু নিয়ে বাল্কহেড টি চাঁদপুর সদরে আনলোড করে পুনরায় বোরচরের দিকে ফিরছিল। পথিমধ্যে মেঘনা নদীতে পূর্ব পরিকল্পিতভাবে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে আসা একদল সশস্ত্র ব্যক্তি ট্রলারে হামলা চালায়।
জহিরাবাদ ইউনিয়নের চর উমেদের মুক্তার, নুরে আলম ও দেলোয়ারের নেতৃত্বে একদল সশস্ত্র দল
বাল্কহেড  থাকা লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং বাল্কহেড  মালিকের ভাই মো. বিল্লাল হোসেনের নাকে আঘাত করে রক্তাক্ত জখম করে। ​হামলাকারীরা সাথে  থাকা বালু বিক্রির নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা, প্রায় ৩৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন এবং রুপার চেইনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত বিল্লাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন,আমরা এই বিষয়ে একটি অভিযোগ গ্রহন করেছি সঠিক ও সুষ্ঠ  তদন্তের মাধ্যমে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০