Ritesh Beghi
৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. সেলিম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে ২নং দাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম গৌরীপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে গৌরীপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. সেলিম ওই কিশোরদের মধ্যে মারামারি থামাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের লাঠির আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে সেলিম মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা ধাওয়া করে মো. রাজু (১৬) নামের এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাজু নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০