Publisher
১৮ এপ্রিল ২০২১, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা কেড়ে নিলো আরও তিনজনের প্রাণ

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা কেড়ে নিলো আরও তিনজনের প্রাণ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে।

তিনজনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারা হলেন- পৌরসভার শোভারামপুর এলাকার সানোয়ার বেপারী (৮৫), বায়তুল আমান এলাকার মোসলেমউদ্দিন (৭৫) ও বোয়ালমারী উপজেলার শেকেলা বেগম (৬১)।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬০১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৩৭ জন।

রোববার (১৮ এপ্রিল) পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৪ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫২৬ জন। পরীক্ষার তথ্য অনুযায়ী ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.২৮ এবং মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই পুরুষ ও একজন নারী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০