news desk
২৯ মে ২০২০, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে লিচু চাষী ও বেপারীদের মাথায় হাত

গুরুদাসপুর প্রতিনিধি:  করোনা ভাইরাসের কারণে এমনিতেই ক্ষতিগ্রস্থ নাটোরের গুরুদাসপুর উপজেলার লিচু চাষী ও বেপারীরা। তারপরেও প্রাকৃতিক দুর্যোগে অর্ধেকের বেশি লিচু চাষীদের বাগানেই নষ্ট হয়ে গেছে। মৌসুমের শুরুতেই অগ্রিম বায়না দিয়ে এসব লিচুর বাগান ক্রয় করে বেপারীরাও পড়েছেন বিপাকে। এবারের লিচু মৌসুমের শেষভাগে এসেও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে চাষী ও বেপারীদের। বাগানে কর্মরত শ্রমিকের মজুরী দিতে পারছেন না তারা। অগ্রিম বায়না দেওয়া বাগানের বাকী টাকা চাষীদের পরিশোধ করতে পারছে না বেপারীরা। অনেক বেপারী বায়না দিয়েও লিচুর বাগানে পা রাখেনি। ফলে বাগানের লিচু বাগানেই পড়ে থাকছে। অথচ মাথার ঘাম পায়ে ফেলে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে লিচু উৎপাদন করে থাকেন চাষী। এই লিচু বাগান স্থানীয় ও বহিরাগত বেপারীরা ক্রয় করে রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলে লিচু সরবরাহ করে আসছেন। কিন্তু এবছর করোনা ও আম্ফান ঝড়ের কারণে তারা সবাই ক্ষতিগ্রস্ত হওয়ায় লিচু সরবরাহ অনেকটাই কম। সবমিলিয়ে লিচু চাষী ও বেপারীদের খাঁড়ার ওপর মড়ার ঘাঁ অবস্থা চলছে।

উপজেলার বিয়াঘাট ইউনিয়নের লিচু বেপারী মফিজ উদ্দিন ও বাবু শেখ বলেন, ২০ বছর ধরে তারা লিচুর ব্যবসা করছেন। এ বছর ৩৩ লাখ টাকায় চাষীদের কাছ থেকে বাগান কিনেছেন। লিচু বিক্রি করেছেন মাত্র ৫ লাখ টাকার। বাগানে লিচু আহরণের জন্য ৪০জন শ্রমিককে মাথাপিছু ৩শ’ থেকে ৬শ’ টাকা করে পারিশ্রমিক দিতে হচ্ছে। ফলে তাদের লিচু বিক্রি করে খরচের টাকা যোগানোই দুষ্কর হয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০