অনলাইন ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলি সফরের তথ্যটি নিশ্চিত করেছেন। তবে সফরের সুনির্দিষ্ট দিনক্ষণ ও পূর্ণাঙ্গ সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মাসেই এই সফরের বিষয়টি চূড়ান্ত রূপ পায়। এটি চার দিনের সফর হতে পারে।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, টোকিও অবস্থানকালে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ী সম্মেলন আয়োজন এবং জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনার বিষয়গুলো গুরুত্ব পাবে।
মন্তব্য করুন