Publisher
২৬ ডিসেম্বর ২০২১, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

নিজস্ব প্রতিবেদক: বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভোটগ্রহণ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।

প্রতিনিধিদের পাঠানো বিজয়ীদের তালিকা নিচে তুলে ধরা হলো:

নেত্রকোনা

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নেত্রকোনার সদর, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার ১২টি ইউনিয়নের ৮টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা)। আর বাকি ৪টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। মোহনগঞ্জের ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। আর একটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ ইউনিয়নের ৩টি আওয়ামী লীগ, ৪টি আ.লীগ বিদ্রোহী ও ২টি বিএনপি স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৪টি ইউনিয়নের ১১টিতেই নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন।লাখাইয়ে ৬টি ইউনিয়নের ২টিতে নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন। দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং দুটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

কুষ্টিয়া

চতুর্থ ধাপে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার ২০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৮, স্বতন্ত্র ১১ ও বিএনপি ১টিতে বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) নির্বাচনী কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এরমধ্যে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নৌকার প্রার্থী বাবুল আক্তার।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এবং ৪টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এবং ৩টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

ভৈরব

ভৈরবে ৭টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে ৪টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে ১০টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে ৯টি স্বতন্ত্র ও আওয়ামী লীগ ১টিতে বিজয়ী হয়েছেন।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যার পর থেকে ভোট কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

চলবে…….

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০