news desk
২৩ মার্চ ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জামালপুরে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান তার কার্যালয়ের সভাকক্ষে সোমবার ২২ মার্চ বিকেলে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক(ডিসি) মুর্শেদা জামান তার বক্তব্যে বলেন, আমরা সরকারের যেসব কাজ করি সেগুলো জনকল্যাণের জন্যই করি। জনকল্যাণমুখী যে কোন কাজে জেলার সাংবাদিকদের সাথে সুসম্পর্ক আগেও ছিল, আমার সময়ের মধ্যেও এই পারস্পারিক সহযোগিতা বজায় থাকবে বলে প্রত্যাশা করি। আমাদের কাজই মানুষের সামনে ইতিবাচকভাবে হাজির করবে আমাদের। তবে করোনা পরিস্থিতিকে সামনে রেখে প্রশাসনের নিয়মিত কাজের বাইরেও করোনা সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মানাতে কোন কোন ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও করোনার টিকা ব্যবস্থাপনাসহ অন্যান্য কার্যক্রমকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আরো বলেন, জামালপুর জেলা আগে অনেক নিচের দিকে ছিল। অনেক দরিদ্র একটা জেলা ছিল বলে শুনতাম। কিন্তু এই জেলায় এসে দেখলাম এখানে অনেক উন্নয়ন কাজ হচ্ছে। উন্নত জেলায় পরিণত করতে এখানে অনেক কাজ বাস্তবায়ন হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে জামালপুর জেলা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই একটি মডেল জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।এসময় জামালপুরের নবাগত পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে।মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সহ-সভাপতি দুলাল হোসাইন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ ইউছুফ আলী,সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, বাংলারচিঠি ডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম মাইটিভির প্রতিনিধি শামীম আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

উল্লেখ, গত ৬ মার্চ মুর্শেদা জামান জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।জামালপুর জেলা ৪৩ বছর যাবত গঠিত হওয়ার সময়ে ২৫ জন জেলা প্রশাসকের মধ্যে মুর্শেদা জামান হলেন প্রথম নারী জেলা প্রশাসক।

এমরান হোসেন,
জামালপুর প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০