news desk
২৫ এপ্রিল ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে নিখোঁজের ১ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ১ দিন পর সুজন আহমেদ (১০) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সুজন ওই গ্রামের কাচামাল ব্যবসায়ী আন্নাছ আলীর ছেলে এবং গড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, শুক্রবার বিকেলে সুজন তার সমবয়সী আবদুল্লা ,রুবেলসহ কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুড়ি উড়াতে বাড়ি থেকে বেড় হয়। রাতে সে আর বাড়ি ফিরে না আসায় পরিবার ও এলাকাবাসী মিলে রাতভর অনেক খোজাখুজিও করেও তার সন্ধান পায়নি। পরদিন শনিবার সকাল থেকে নিখোঁজ হওয়ার বিষয়ে মাইকিং করা হয়। গ্রামের মানুষ দলবেধে পুকুর ডোবা খুঁজতে থাকেন। এক পর্যায়ে সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে বখতিয়ার পাড়ার একটি পুকুরে ভাসমান অবস্থায় সুজনের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

এ ব্যপারে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত বলেন, নিহত শিশুর বাবা-মা জানিয়েছে শুত্রবার সন্ধ্যার পর তার ছেলে সুজন নিখোঁজ হন। শত্রুতা করে কেউ তার সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে বলে তাদের ধারণা। শিশুটির শরীরে হালকা পাতলা আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন- লাশের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে বলা যাবে এটি পানিতে ডুবে মৃত্যু নাকি হত্যাকান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০