Publisher
৮ অক্টোবর ২০২১, ৬:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টিকা দেওয়া হয়েছে ৫ কোটি ৩৬ লাখ

নিজস্ব প্রতিবেদক: দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৮৮২ ডোজ। এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে টিকা এসেছে ৬ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ১২০ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৭ হাজার ৫৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ২৯৪ জনকে।

গতকাল ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৫৮২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২০ জনকে।

মডার্নার টিকা বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন ২ হাজার ৩৮৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৪৮১ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ২৪ লাখ ১৭ হাজার ৬৭৪ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০