Ritesh Beghi
২১ মে ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প-তাইওয়ান সম্ভাব্য ফোনালাপে ক্ষুব্ধ চীন

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে সম্ভাব্য ফোনালাপ ও অস্ত্র বিক্রির আলোচনা নিয়ে সরব ওয়াশিংটন-বেইজিং। ডোনাল্ড ট্রাম্পের চাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

বুধবার (২০ মে) ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলব। আমি সবার সঙ্গে কথা বলি। তাইওয়ান ইস্যু নিয়েও কাজ করব ‘ মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা বাস্তবায়ন হলে ১৯৭৯ সালের পর প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্ট সরাসরি তাইওয়ানের নেতার সঙ্গে যোগাযোগ করবেন।

চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসছে। দেশটির সরকার প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে। তবে ২০২৪ সালে ক্ষমতায় আসা লাই চিং-তে তাইওয়ানের প্রতিরক্ষা শক্তি বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছেন।

তবে ট্রাম্পের ফোনালাপের আগ্রহ ভালোভাবে নেয়নি চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র-তাইওয়ানের যেকোনো ‘আনুষ্ঠানিক যোগাযোগ’ এবং অস্ত্র বিক্রির বিরোধিতা করে চীন। একইসঙ্গে ওয়াশিংটনকে ‘ভুল সংকেত’ না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে যুক্তরাষ্ট্র প্রায় ১৪ বিলিয়ন ডলারের একটি নতুন অস্ত্র প্যাকেজ নিয়ে বিবেচনা করছে বলে জানা গেছে। এতে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনানশিয়াল টাইমস জানিয়েছে, এই অস্ত্রচুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের চীন সফরও আটকে রেখেছে বেইজিং।

ট্রাম্প-লাই সম্ভাব্য যোগাযোগ বাস্তবে হলে তা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের নতুন উত্তেজনার সূচনা করতে পারে। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও আরও জটিল করে তুলতে পারে। তাইওয়ান বর্তমানে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং চীনের সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর চাপের মধ্যে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০