news desk
২৭ ডিসেম্বর ২০১৯, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএনসিসি – ডিএসসিসি নির্বাচনে জামানত ১০ হাজার টাকা, সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ৫০ লাখ টাকা

 

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি – ডিএসসিসি) নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীদের নির্বাচনী এলাকায় ভোটার অনুযায়ী খরচ-জামানতের অংক নির্ধারণ করে দিয়েছে ইসি।

দুই সিটিতে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়ার্ডে যত ভোটার থাকুক না কেন, জামানত ১০ হাজার টাকা, নির্বাচনী ব্যয় ৬ লাখ টাকা এবং ব্যক্তিগত ব্যয় ৫০ হাজার পর্যন্ত ধার্য করা হয়েছে। আর মেয়র পদপ্রার্থীদের জন্য ১ লাখ টাকা জামানত, ২ লাখ টাকা ব্যক্তিগত ব্যয় এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা নির্বাচনী ব্যয় ধার্য করে দেয়া হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে , যে ওয়ার্ডে ২০ হাজারের কম ভোটার সেখানকার কাউন্সিলর প্রার্থীদের জামানত ধরা হয়েছে ১০ হাজার টাকা। আর কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ১ লাখ টাকা ও ব্যক্তিগত ব্যয় ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে।
২১ থেকে ৩০ হাজার ভোটার রয়েছে এমন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের জন্য ২০ হাজার টাকা জামানত ধার্য করা হয়েছে। আর কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ২ লাখ টাকা ও ব্যক্তিগত ব্যয় ২০ হাজার টাকা ধার্য করা হয়েছে।
অপরদিকে ৩১ থেকে ৫০ হাজার পর্যন্ত ভোটার থাকলে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৩০ হাজার টাকা জামানত দেবেন এবং সর্বোচ্চ ৪ লাখ টাকা নির্বাচনী ব্যয় ও ৩০ হাজার টাকা ব্যক্তিগত ব্যয় করতে পারবেন। এর বেশি ভোটার রয়েছেন, এমন ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে ৫০ হাজার টাকা জামানত, ৬ লাখ টাকা নির্বাচনী ব্যয় এবং ৫০ হাজার টাকা ব্যক্তিগত ব্যয় ধার্য করে দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১০

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১১

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১২

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৩

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৪

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৫

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৭

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৮

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৯

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

২০