Ritesh Beghi
১৮ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে টানা ২১ দিনের অনশন কর্মসূচির মধ্যে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে শনিবার ভোরে সেখান থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। 

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সচেতন রয়েছেন এবং তার শারীরিক গুরুত্বপূর্ণ সূচকগুলো স্থিতিশীল রয়েছে।

পুলিশ যন্তর-মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের সময় কিছু বিক্ষোভকারী বাধা দেওয়ার চেষ্টা করলে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ সর্বোচ্চ সংযম প্রদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তিনি অনশন করছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, নীট পরীক্ষার প্রশ্নফাঁসের নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির বিষয়ে দিল্লি হাইকোর্টে শুনানির আগে এই পদক্ষেপ নেওয়া হয়। দুই দিন আগে আদালত তার দৈনিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। আদালত মন্তব্য করে,‘যে কোনো নাগরিকের জীবন মূল্যবান’ এবং তার জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়।

শুক্রবার ওয়াংচুককে পরীক্ষা করা চিকিৎসকেরা তার অবস্থা জরুরি বলে উল্লেখ করেন এবং অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার আশঙ্কার কথা জানান। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি তুলে ধরা হচ্ছিল। দুই দিন আগে প্রকাশিত এক মেডিকেল আপডেটে জানানো হয়, তিনি ৮ কেজিরও বেশি ওজন হারিয়েছেন।

৫৯ বছর বয়সি সোনম ওয়াংচুক নীট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন। গত কয়েক দিনে কংগ্রেসের পবন খেরা, সমাজবাদী পার্টির সংসদ সদস্য ডিম্পল যাদব এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালসহ বিরোধী দলের কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করে সংহতি প্রকাশ করেন এবং স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করে অনশন ভাঙার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যন্তর-মন্তরের এই আন্দোলনের আয়োজন করেছে অনলাইন ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে আন্দোলনকারীরা ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং নীট প্রশ্নফাঁসের নৈতিক দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

অন্যদিকে, এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ককরোচ জনতা পার্টি এবং তাদের সমর্থকদের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠীর বি-টিম’ বলে মন্তব্য করেন। তার দাবি, তারা দেশের অগ্রগতির ওপর আস্থা রাখে না।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০