news desk
৩ মার্চ ২০২১, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তা টোল প্লাজায় ভারতীয় রুপিসহ আটক- ১

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা দিয়ে রাস্তা পার হওয়ার সময় আদম আলী (৪০) নামের এক ব্যক্তিকে আট লাখ ৭০ হাজার ভারতীয় রুপিসহ আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি শাহ আলম। এর আগে গতকাল মঙ্গলবার (২ মার্চ) রাতে সেতুর টোল প্লাজা দিয়ে পার হওয়ার সময় তাকে আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশ। আটক ব্যক্তি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় টোল প্লাজা দিয়ে রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে আট লাখ ৭০ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতে আদম আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ ইউনুস আলী,
লালমনিরহাট প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০