Ritesh Beghi
১২ মে ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দেশের উত্তেজনায় মাঝপথ থেকে ফিরলো বাংলাদেশগামী ২ ফ্লাইট

পাকিস্তান ও ভারতের মাঝে উত্তেজনার জেরে বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে। ফ্লাইট দুটি হলো তুরস্কের ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (TK-712) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট (J9-9533)।

উভয় ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, বুধবার (৭ মে) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা আকাশে থাকার পর আবারো কুয়েতে ফিরে যায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে। তবে সেগুলো বিকল্প রুটে নিরাপদেই চলাচল করছে। এখন পর্যন্ত ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি এবং সামরিক অভিযানের কারণে পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০