Publisher
২৪ এপ্রিল ২০২১, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ এসেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। রবিবার (২৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাত পৌনে ১২টার দিকে খালেদা জিয়ার বাসা থেকে বের হয়ে বোর্ডের প্রধান ডা. এ এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, মেডিক্যাল বোর্ড বেগম জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছেন। রিপোর্টগুলো সব নতুন করে করা হয়েছে। তার শারীরিক অবস্থা দেখেছি। শারীরিকভাবে খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। আজকে আমরা ১৮ দিনে প্রবেশ করেছি। করোনার যে বিপদজনক সময় তা ম্যাডাম পার করেছেন। এ সময় যে জটিলতা তা হয়নি। তিনি আশঙ্কামুক্ত।

তিনি বলেন, মুক্তি পাওয়ার পর গত ১ বছর খালেদা জিয়া বাসায় ছিলেন। তাঁর কোনো পরীক্ষা করতে পারিনি। এখন আমাদের পরিকল্পনা হচ্ছে, কভিডের বাইরে যে রিপোর্ট নতুন করে করা দরকার তা আগামী দুই এক দিনের মধ্যে করব।

ডা. এ এফ এম সিদ্দিকী বলেন, আজকে যে কভিডের টেস্ট আমরা বেগম জিয়ার করেছি তা পজিটিভ এসেছে। তবে আমরা মনে করছি, আগামী ৫/৬ দিনের মধ্যে উনি (খালেদা জিয়া) সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন। সে বাসায় যারা ছিলেন প্রায় ১৪ জনের মতো পরীক্ষা করেছি। তাদের মধ্যে ম্যাডামসহ ৪ জন পজিটিভ হয়েছেন। তারা সবাই শারীরিকভাবে সুস্থ, কোনো সমস্যা নেই।

এর আগে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. আব্দুর সবুর কার্যালয়ে আসেন সাড়ে ১০টায়। কিছুক্ষণ পর সেখানে বোর্ডের প্রধান ডা. এ এফ এম সিদ্দিকী যান রাত পৌনে ১০টায়। এছাড়াও রাত ১০টার দিকে ফিরোজায় আসেন ডা. জাহিদ ও ডা. আল মামুন।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১১ এপ্রিল নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্তের ব্যাপারটি নিশ্চিত হয়েছিলেন। ঠিক ১৪ দিন পর গতকাল শনিবার দ্বিতীয়বার নমুনা দেন তিনি। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মামুন রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসায় যান। সেখানে অন্য চিকিৎসকদের সঙ্গে কনফারেন্সে খালেদা জিয়ার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত হয়।

পরে শনিবার দুপুরে ল্যাবএইড হাসপাতালের টেকনিশিয়ান সবুজ যান নমুনা সংগ্রহ করতে। ওই সময় খালেদা জিয়াসহ ফিরোজায় অবস্থান করা করোনায় আক্রান্ত অন্য স্টাফদেরও নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। করোনাভাইরাসের চিকিৎসার পাশাপাশি চলছে অন্যান্য রোগের চিকিৎসাও। গত ১৪ দিনে করোনা উপসর্গের মধ্যে কয়েক দিন জ্বর ও দুর্বলতা ছাড়া বড় ধরনের কোনো লক্ষণ তাঁর দেখা যায়নি। তাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০