Publisher
৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পপির পাশে দাঁড়ালেন ওমর সানী

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করছেন। মূলত অভিনেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন।

এবার এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা ওমর সানী এক পোস্ট দিয়ে সাদিকা পারভিন পপির পাশে দাঁড়ালেন।

পপির এক ছবি পোস্ট করে ওমর সানী ক্যাপশনে লিখেছেন, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক।’

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘মানুষের বাহিরের হাসিখুশি চেহারার মধ্যে লুকিয়ে থাকে হাজারো কষ্ট। কেউ সহজেই প্রকাশ করে আর কেউ করে না। আরেকজনের ভাষ্য, ‘পরিবারের জন্য অনেক কিছু করেছে তিনি তবে পরিবার বিশ্বাসঘাতকতা করেছে।’

প্রসঙ্গত, মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০