Ritesh Beghi
৯ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

বিশ্বকাপ প্রস্তুতির উত্তেজনার মাঝেই ইউরোপিয়ান ফুটবলে আবারও আলোচনায় এসেছে এমিলিয়ানো মার্তিনেজের সম্ভাব্য দলবদল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক অ্যাস্টন ভিলা ছেড়ে ইতালির সিরি আ ক্লাব জুভেন্তাসে যোগ দিতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

খবরে জানা যায়, জুভেন্তাস তাদের গোলরক্ষক সংকট সমাধানে মার্তিনেজকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। ৩৩ বছর বয়সী এই তারকা বর্তমানে ডান হাতের আঙুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, তবে তার ভবিষ্যৎ ঘিরে ট্রান্সফার বাজারে আলোচনা থেমে নেই।

ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, জুভেন্তাসের গোলরক্ষক তালিকায় মার্তিনেজ বেশ ওপরের দিকেই আছেন। গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের কারণে সিরি আ টেবিলে পঞ্চম স্থানে শেষ করে ক্লাবটি, ফলে আগামী মৌসুমে তারা ইউরোপা লিগে খেলবে। এই ব্যর্থতার পর দল পুনর্গঠনের অংশ হিসেবে একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য গোলরক্ষক আনার পরিকল্পনা করছে জুভেন্তাস

তাদের তালিকায় আরও ছিলেন লিভারপুলের আলিসন বেকার ও টটেনহ্যামের গুলিয়েলমো ভিকারিও, তবে আলিসন দলবদলে আগ্রহ না দেখানোয় এখন মূল টার্গেট হয়ে উঠেছেন মার্তিনেজ।

অন্যদিকে, অ্যাস্টন ভিলায় দীর্ঘ সময় কাটানোর পর মার্তিনেজ সম্প্রতি দলটির হয়ে ইউরোপা লিগ জয়ের স্বাদ পেয়েছেন। তার দারুণ পারফরম্যান্সে ভিলা প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে।

এখন প্রশ্ন হলো—চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়া অ্যাস্টন ভিলা ছেড়ে মার্তিনেজ কি জুভেন্তাসে যোগ দেবেন, নাকি ইংল্যান্ডেই থেকে যাবেন—সেই সিদ্ধান্ত জানতে সমর্থকদের করতে হবে অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০