news desk
৬ অক্টোবর ২০২০, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নদীগর্ভে বিলীনের পথে বগুড়ার হাটকরমজা-গণকপাড়া সড়ক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলার হাটকরমজা-গণকপাড়া পাকা সড়ক বাঙালী নদীতে বিলীনের পথে। সেই সাথে হুমকির মুখে পড়েছে গণকপাড়া বাজার, গণকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গণকপাড়া কলেজ ও গণকপাড়া উচ্চ বিদ্যালয় সহ ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার বসতবাড়ি।

গত ৩/৪ বছর যাবত বাঙালী নদীর অব্যাহত ভাঙনে সোনাতলা উপজেলার ১৯টি পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সেই সাথে বাঙালী নদীর ভাঙনে হাটকরমজা-গণকপাড়া ভায়া নারচী হয়ে সারিয়াকান্দি সড়কটি বাঙালী নদী গিলে খাচ্ছে। হুমকির মুখে পড়েছে গণকপাড়া বাজার সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, যমুনা ও বাঙালী নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এমনকি হাটকরমজা-গণকপাড়া সড়কের বেশির ভাগ অংশ বাঙালী নদী গিলে ফেলেছে। সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে সোনাতলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
অপরদিকে বাঙালী নদীর ভাঙন রোধে এখনি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার বসতবাড়ি হুমকির মুখে পড়বে। ইতোমধ্যেই শতশত একর আবাদি জমি, ঘরবাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ বিষয়ে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল ও নারচী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু জানান, সোনাতলা উপজেলার সাথে একমাত্র যোগাযোগ রক্ষাকারী সড়কটি আজ হুমকির মুখে। সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে।

এ প্রসঙ্গে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, অচিরেই বাঙালী নদীর ভাঙন রোধে কাজ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০