news desk
১৩ এপ্রিল ২০২০, ৭:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইভি’র প্রস্তাবিত নাঃগঞ্জে ৩০০ শয্যায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া শুরু

নারায়নগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে হাসপাতালটি প্রস্তুতের জন্য গত কয়েকদিন ধরে হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগের ভর্তি থাকা রোগীদের ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার চালুর পর থেকে ৫ জন করোনা আক্রান্ত রোগী প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আইসোলেশন ওয়ার্ডটি এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি।

তিনি আরো বলেন, হাসপাতালটিতে সকল ধরণের ব্যবস্থা নিয়ে কাজ সম্পন্ন করতে চাইছি। হাসপাতালে গত শনিবার ঢাকা থেকে বিশেষ টিম এসে সকল ধরণের পরিকল্পনা করে দিয়ে গেছে। সে অনুযায়ী কাজ হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের টিম গঠন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আশেপাশের সকল কিছু জীবাণুমুক্ত রাখতে বিশেষ পরিকল্পনা নেয়া আছে।

জানা গেছে, করোনা রোগীদের আইসোলেশনের জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রস্তুত করা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে ভেন্টিলেশন ব্যবস্থা সম্পন্ন আইসিইউ সুবিধা। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে ১০টি আইসিইউ এর সাথে ভেন্টিলেশন সম্পন্ন শয্যা এবং ৪০ টি আলাদা শয্যার ব্যবস্থা । হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও পুরো হাসপাতালটিই ব্যবহার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০