Ritesh Beghi
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমির সহ আহত ১২

নাটোরের বড়াইগ্রামে স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. হাসিনুর রহমান ও বিএনপির ওয়ার্ড সভাপতি আসাব সরকার সহ উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ এলাকায় এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংঘর্ষে গুরুতর আহত উপজেলার নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. হাসিনুর রহমান (৬০)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নগর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার (৫৫)কে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত রফিকুল ইসলাম, সৈয়দ সেখ, হুমায়ুন কবির, সাইদুল ইসলাম সহ আহত অন্যান্য ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তারা সকলেই ধানাইদহ এলাকার বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারপিট করে বিএনপির কয়েকজন কর্মী। এরই জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে দা, কুড়াল, হাসুয়া, লাঠি, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উভয়পক্ষের নেতা-কর্মীদের বাড়িতে ভাংচুর চালানো হয়। গুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় অনেকে জানান। পরে খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল সহ আশে-পাশের এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম জানান, এ ধরণের হামলা ও সহিংসতা কাম্য নয়। এ ব্যাপারে জামায়াতে ইসলামী ও বিএনপি উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।
ঘটনাস্থলে পরিদর্শনে এসে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন সাংবাদিকদের জানান, নির্বাচন পরবর্তী কোন সহিংসতা বা যে কোন ধরণের আইন শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ কেউ করতে চাইলে তা কঠোরভাবে আইনের মাধ্যমে প্রতিহত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহন করার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ঢাকায় অবস্থান করলেও তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে তার দলের নেতা-কর্মীদের যে কোন ধরণের সহিংসতা ও উস্কানি বা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি লিখেছেন, “গুরুদাসপুর-বড়াইগ্রামের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের নির্দেশক্রমে অনুরোধ করছি কোনভাবে কোন সহিংস পরিস্থিতি তৈরি করবেন না। ভিন্নমতের কারো প্রতি সহিংস হামলা কোনভাবে গ্রহণ করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোন রকম কর্মকান্ড থেকে বিরত থাকুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কাজ করলে তার দায়ভার দল কোনভাবে গ্রহণ করবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আমি আবারও বলছি বেআইনি কোন কর্মকান্ড কঠোরভাবে দমন করা হবে। ধন্যবাদ।।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০