Ritesh Beghi
৬ মে ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের দুদিন পর শিশুর খণ্ডিত লাশ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর জান্নাতুল (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার কৈলাটী ইউনিয়নের হুগলা এলাকার একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

নিহত জান্নাতুল হুগলা গ্রামের আসাদ মিয়ার মেয়ে এবং ইশাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও জান্নাতুলের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল জান্নাতুল। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ে তল্লাশি চালায়। পরদিন জান্নাতুলের বাবা কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের দুই দিন পর বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি আসাদ মিয়ার বাড়ির পেছনে একটি ধানখেতে শিশুর খণ্ডিত লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন এসে লাশটি জান্নাতুলের বলে শনাক্ত করেন।  খবর পেয়ে পুলিশ বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করে।

কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল-কুকুরে কামড়ে দেহের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, অবশিষ্ট অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০