Ritesh Beghi
২৩ মার্চ ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি ইরানের

নিজেদের উপকূল ও দ্বীপে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের হামলা চালায় তাহলে পুরো পারস্য উপসাগরে মাইন স্থাপন করা হবে বলে হুমকি দিয়েছে ইরান।

সোমবার (২৩ মার্চ) ইরানি ডিফেন্স কাউন্সিল জানিয়েছে, তারা উপকূলে ও দ্বীপে কোনো হামলাকে সহ্য করবে না।

এক বিবৃতিতে ডিফেন্স কাউন্সিল বলেছে, “যুদ্ধের অংশীদার নয় বা শান্তিকামী দেশগুলোর জন্য হরমুজ প্রণালী অতিক্রম করার একমাত্র উপায় হলো ইরানের সাথে সমন্বয় করা।”

“ইরানি উপকূল বা দ্বীপপুঞ্জে শত্রুপক্ষ কোনো ধরনের আক্রমণের চেষ্টা করলে পারস্য উপসাগর ও উপকূলের সমস্ত প্রবেশপথ এবং যোগাযোগ পথে বিভিন্ন ধরনের নৌ-মাইন বসিয়ে দেওয়া হবে।”

“এর ফলে পুরো পারস্য উপসাগর কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে এবং এর যাবতীয় দায়ভার হুমকি প্রদানকারী দেশগুলোর ওপর পড়বে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার হুমকি দেন ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত ইরানের বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করে হামলা চালানো হবে। তার এ আল্টিমেটামের মেয়াদ যখন ঘনিয়ে আসছে, ঠিক তখনই ইরান পারস্য সাগরে মাইন বসানোর হুমকি দিলো।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০