Ritesh Beghi
১০ মে ২০২৫, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সেনাপ্রধানকে ফোনকল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে টেলিফোন করে পাকিস্তান-ভারত সাম্প্রতিক উত্তেজনা ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

ফোনকলে রুবিও দুই দেশের উত্তেজনা প্রশমণের জন্য কার্যকর পথ খোঁজার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানকে। সেই সঙ্গে বলেছেন, সংঘাত পরিহার করে দুই দেশ যদি গঠনমূলক সংলাপে রাজি হয়— সেক্ষেত্রে ওয়াশিংটন ইসলামাবাদ ও নয়াদিল্লিকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

শুক্রবার রাতে রুবিও ও জেনারেল মুনিরের মধ্যে এই ফোনালাপ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস স্বাক্ষরিত এক বিবৃতিতে।

এর আগে গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও টেলিফোনে কথা বলেছিলেন রুবিও। সেই ফোন কলে দুই দেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানানোর পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানকে কার্যকর পদক্ষেপ নিতেও বলেছিলেন তিনি।

এদিকে অতি সম্প্রতি পাকিস্তান ও ভারতকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিব ক্যারোলিন লেভিট শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বলেছেন, “প্রেসিডেন্ট জানেন যে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ দশকের পর দশক ধরে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত, তবে সম্প্রতি দুই দেশের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, আমাদের প্রেসিডেন্ট চান যে শিগগিরই তার অবসান ঘটুক।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর তিন দিনের মধ্যে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান। আরবি ‘বুনিয়ানি উল মারসুস’-এর বাংলা অর্থ সীসার প্রাচীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০